এমপির কৃতজ্ঞতার জোয়ারে ভেসে গেল বক্তব্যের নির্ধারিত সময়

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে না পারায় মূল প্রস্তাব উত্থাপন করার সুযোগ হারালেন এক সংসদ সদস্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতেই তার বরাদ্দ সময় শেষ হয়ে যায়, ফলে বক্তব্যের মূল অংশ উপস্থাপনের আগেই স্পিকার তার মাইক্রোফোন বন্ধ করে দেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের ক্ষেত্রে। সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর সংশোধনী উপস্থাপনের সময় তিনি বক্তব্য শুরু করলেও নির্ধারিত সময় ব্যবস্থাপনায় ব্যর্থ হন।
বক্তব্যের শুরুতে তিনি ধর্মীয় বাক্য উচ্চারণ করে স্পিকারকে ধন্যবাদ জানান এবং সংসদে কথা বলার সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় ব্যক্তিত্বদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
পাশাপাশি, মনোনয়ন পাওয়ার জন্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতিও ধন্যবাদ জানান। তবে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতার অংশ শেষ করতে করতেই তার নির্ধারিত সময় শেষ হয়ে যায়।
ফলে সংশোধনী প্রস্তাবের মূল বক্তব্য তুলে ধরার আগেই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়। এতে করে তিনি আর বক্তব্য চালিয়ে যেতে পারেননি।








