Logo

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৬
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে আমদানি করা ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় শুক্রবার দিবাগত রাতে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

বিজ্ঞাপন

এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ ভিড়ে। এই জাহাজটির এজেন্টও ছিল প্রাইড শিপিং লাইনস।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর থেকে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতে জোর দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেলবাহী জাহাজ।

বিজ্ঞাপন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD