Logo

সংসদ সচিবালয় কমিশন গঠন, সদস্য তালিকায় প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ২১:৫১
সংসদ সচিবালয় কমিশন গঠন, সদস্য তালিকায় প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে এই কমিশন গঠন করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) স্পিকারের নির্দেশনায় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কমিশনের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। এর আগে গত ২ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করা হয়।

এই কমিশন সংসদ সচিবালয়ের সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি ও প্রয়োজনীয় নীতিনির্ধারণী ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নতুন এই কমিটির মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD