Logo

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হারালেন আবুল হাসান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৯:২৬
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হারালেন আবুল হাসান
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগাদেশ বাতিল করা হয়েছে এবং তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে একই দপ্তরের আরও দুই সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম এবং আহমদ মুসাননা চৌধুরী ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তারা গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD