সব জেলায় জরুরি নির্দেশনা দিয়ে চিঠি পাঠাল মন্ত্রিপরিষদ বিভাগ

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দোকানপাট খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) পাঠানো ওই চিঠিতে জানানো হয়, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও অনুসরণ করতে বলা হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সময় বাড়ানোর অনুরোধ জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় তারেক রহমানের সঙ্গে। সেখানে ব্যবসায়ীদের যুক্তি বিবেচনা করে সময়সীমা শিথিল করার বিষয়ে নীতিগত সম্মতি দেওয়া হয়।
বিজ্ঞাপন
এরপর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন সময়সূচি দ্রুত কার্যকর করা যায়।
এ বিষয়ে আগে এক বিবৃতিতে অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিদ্যুৎ সাশ্রয় ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে নতুন করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








