Logo

তিন দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:১৮
তিন দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ দিল্লি যাচ্ছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তিনি তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতের রাজধানীতে রওনা হবেন। এই সফরে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-র সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করা, বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও উভয়পক্ষের সুবিধার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিশেষ করে, পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও পারস্পরিক সুফলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার দিকেই জোর দেওয়া হবে।

এই সফরটি তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু হবে। পরদিন ৮ এপ্রিল তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। একই দিনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাবেন। 

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাবেন। জানা গেছে, সফর শেষে তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই বিমানে করে মরিশাসের উদ্দেশে রওনা হবেন। ৯ এপ্রিল সকাল ৮টায় দিল্লি থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি পোর্ট লুইসে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD