Logo

আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৫:৩৩
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: স্পিকার
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আল্টিমেটাম দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার এ অবস্থান তুলে ধরেন।

এর আগে সংসদে বক্তব্য রাখতে গিয়ে রফিকুল ইসলাম ভোলায় জামায়াতের নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানান। তিনি দাবি করেন, অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।

বিজ্ঞাপন

এর জবাবে স্পিকার বলেন, উত্থাপিত বিষয়টি ‘পয়েন্ট অব অর্ডার’-এর আওতায় পড়ে না। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিরোধীদলের নেতার সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত রবিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে সাওদা সুমিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD