Logo

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:৫১
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সরকার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি নীতি ও কৌশল এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

বিভিন্ন মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়গুলো তদন্ত করা হবে। দুর্নীতি দমন কমিশনআরও পড়ুন: পুনর্গঠনের পর তাদের মাধ্যমেই এ কার্যক্রম শুরু হবে। শুধু অতীত নয়, বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না—তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের ভেতরেও অনিয়মের নজরদারি জোরদার করা হবে।

অটোরিকশা নিয়ন্ত্রণ ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ খাতকে নিয়মের মধ্যে আনতে হবে। এটি শুধু বিদ্যুৎ নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত। অনেক চালক প্রশিক্ষণহীন এবং অনেক যানবাহনে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। অলিগলি ছাড়িয়ে এখন এসব যান প্রধান সড়কে চলাচল করায় ঝুঁকি বাড়ছে।

ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, আগের সরকারের সময়ে এ খাত দুর্বল হয়ে পড়েছে, তবে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দ্রুত বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে সংস্কার করা হচ্ছে, যাতে আস্থার সংকট তৈরি না হয়।

বিজ্ঞাপন

ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অর্থনীতি সচল রাখা, ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং রাজস্ব আয় বৃদ্ধির জন্য এসব পদক্ষেপ জরুরি বলে উল্লেখ করেন উপদেষ্টা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD