Logo

১৩৩ অধ্যাদেশ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ১৭:২৮
১৩৩ অধ্যাদেশ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে অনুমোদনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে রবিবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের বিষয়টি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। এটি অনুষ্ঠিত হবে রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে।

বিজ্ঞাপন

এতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অধ্যাদেশগুলোর বর্তমান অবস্থা, অনুমোদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট দিকগুলো নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম। তাদের উপস্থিতিতে অধ্যাদেশগুলো নিয়ে সরকারের অবস্থান ও পরবর্তী করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD