পরিবারের সঙ্গে মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বেইলি রোডের নাট্যপাড়ায় পরিবারসহ উপস্থিত হয়ে একটি শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি একটি থিয়েটার হলে মঞ্চস্থ ‘কবি চিতাবাঘ’ নাটকটি দেখেন।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত সময়সূচির মধ্যেও ব্যক্তিগত সময় বের করে তিনি তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান-কে সঙ্গে নিয়ে নাটকটি উপভোগ করেন।
এর আগে, গত ৩ এপ্রিলও তিনি কন্যাকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত একটি সিনেমা হলে চলচ্চিত্র দেখেছিলেন। ধারাবাহিকভাবে সাংস্কৃতিক আয়োজনে তার এই অংশগ্রহণ নজর কাড়ছে সংশ্লিষ্টদের।
বিজ্ঞাপন

সংস্কৃতিকর্মীরা মনে করছেন, প্রভাবশালী ব্যক্তিত্বদের এ ধরনের উপস্থিতি দেশের শিল্প-সংস্কৃতি চর্চায় ইতিবাচক প্রভাব ফেলে। তাদের মতে, থিয়েটার ও সিনেমা হলে নিয়মিত দর্শক উপস্থিতি বাড়াতে এমন অংশগ্রহণ উৎসাহ জোগাতে পারে।








