Logo

এ সপ্তাহে একটি কৌশলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ২১:৪২
এ সপ্তাহে একটি কৌশলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

এ সপ্তাহে সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী স্বল্প ছুটি নিয়েই দীর্ঘ বিরতি উপভোগের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মাত্র দুই কর্মদিবসের ছুটি নিলেই মিলতে পারে টানা পাঁচ দিনের অবকাশ।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই কর্মদিবস—বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল)—ছুটি নিলে তৈরি হবে দীর্ঘ ছুটির সুযোগ।

এরপরই রয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল)। ফলে মাঝের দুই দিন ছুটি নিলেই স্বাভাবিকভাবেই একটানা পাঁচ দিনের বিরতি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এভাবে মাত্র দুই দিনের ছুটি ব্যবহার করে সরকারি কর্মচারীরা টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাচ্ছেন, যা অনেকের জন্য ভ্রমণ বা পারিবারিক সময় কাটানোর ভালো সুযোগ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD