Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল, ২০২৬, ২১:৩০
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ও শেরপুরের দুটি আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ এপ্রিল) সংস্থাটির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের স্থগিত সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের শূন্য পদে উপনির্বাচনের ফলাফল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম, পারিবারিক পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত তথ্য অনুযায়ী, শেরপুর-৩ আসনে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। তার পিতার নাম সেরাজল হক এবং মাতার নাম মোছা. হেলেন আক্তার। তার ঠিকানা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকায়।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা। তার পিতার নাম মো. শাহ আলম এবং মাতার নাম জাহানারা বেগম। তিনি বগুড়া সদর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিতদের জাতীয় সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হলো। এর ফলে তারা সংশ্লিষ্ট আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন।

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্ন হওয়ার পর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই এই গেজেট প্রকাশ করা হয়।

সূত্র: বাসস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD