Logo

১৪ মে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:৪৫
১৪ মে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা
ছবি: সংগৃহীত

দেশের হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ আগামী ১৪ মে প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হিসেবে আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের নামই এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যেসব আবেদন সম্পন্ন হয়েছে, সেগুলোর তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

ইসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে ২০ এপ্রিল খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ভুল সংশোধন বা তথ্য হালনাগাদের জন্য আবেদন গ্রহণ চলবে ৩ মে পর্যন্ত। জমা পড়া আবেদনগুলো নিষ্পত্তি করা হবে ৬ মে’র মধ্যে। সবশেষে ১৪ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

বিজ্ঞাপন

জনসংযোগ বিভাগ জানিয়েছে, খসড়া তালিকায় কোনো ধরনের ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা যাবে। এসব আবেদন যাচাই-বাছাই শেষে সংশোধিত তথ্য যুক্ত করে মে মাসের মাঝামাঝি সময়ে চূড়ান্ত তালিকা সবার জন্য উন্মুক্ত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD