সশস্ত্র বাহিনী দেশের, কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা পরিবারের সম্পদ নয়; এটি পুরো জাতির সম্পদ। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সবসময় জনগণের কল্যাণ ও দেশের স্বার্থে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনীর দরবারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শপথ গ্রহণ নিলেন নবনির্বাচিত দুই এমপি
প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, পেশাদারিত্ব বজায় রাখতে কোনো ধরনের আপস করা যাবে না। একটি শক্তিশালী, দক্ষ ও আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনী যে ভূমিকা পালন করেছে, তা দেশের মানুষকে নতুন করে আশাবাদী করেছে। বিশেষ করে ৫ আগস্টের পর সৃষ্ট অস্থিরতা এবং প্রশাসনিক স্থবিরতার সময় বাহিনীর দায়িত্বশীল ভূমিকা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি আশ্বস্ত করে বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
তারেক রহমান অভিযোগ করেন, পরবর্তী দীর্ঘ সময় ধরে দেশের সশস্ত্র বাহিনীকে নানা বিতর্কে জড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাহিনী তাদের পেশাদারিত্ব ও আস্থা অটুট রেখেছে বলে তিনি মন্তব্য করেন।








