Logo

পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৭:০০
পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসব ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলেও আশ্বস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশাখের অনুষ্ঠানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থানে বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-৯ (ডগ স্কোয়াড) দিয়ে সুইপিং কার্যক্রম চালানো হবে। এছাড়া প্রবেশপথে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসিয়ে তল্লাশি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি থাকবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলে দাহ্য পদার্থ বহন, ফানুস ও আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রমনা পার্ক ভোর ৫টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব আয়োজন শেষ করতে হবে। এছাড়া শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD