Logo

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৫:৪৭
বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মার্চ) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং এতে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৮ নম্বর দফা অনুযায়ী বিচারপতি মো. রেজাউল হাসান রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD