Logo

৬০ দিনে সরকারের বড় অর্জন, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪৪
৬০ দিনে সরকারের বড় অর্জন, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন
ছবি: সংগৃহীত

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি জানান, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের বিশ্বাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের কর্মকাণ্ড ও সাফল্যের সাতটি দিক তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার তোয়াক্কা করছেন না।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রত্যেকটি তিনি পালন করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন সালেহ শিবলী। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছেন এবং তিনিও জনগণের ওপর আস্থা রেখেছেন।

দেশ সেবা করার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই দায়িত্বভার গ্রহণ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের জ্যেষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জন নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD