পুলিশ প্রশাসনে বড় রদবদল, ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-সমমান) এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে এই পদায়নের তথ্য জানানো হয়। আদেশে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষর করেন।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সীগঞ্জ জেলায় এবং একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ-পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে পৃথক আরেক আদেশে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. ইমরান আহম্মেদকে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলে তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।








