বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) বেলজিয়ামের স্থানীয় সময় ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ তার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তারা বাণিজ্য ও বিনিয়োগ, বহুপাক্ষিক সহযোগিতা (জাতিসংঘসহ), অভিবাসন, ভিসা এবং কনস্যুলার সমস্যা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।








