Logo

নির্ধারিত নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৬:০৯
নির্ধারিত নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নির্ধারিত নতুন বাসভাড়া না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়া ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, নতুন ভাড়ার সিদ্ধান্ত অমান্য করলে বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হবে। বিআরটিএ ও মন্ত্রণালয়ের যৌথ আলোচনার ভিত্তিতেই ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং মালিক পক্ষ তা মানার অঙ্গীকার করেছে। এ অবস্থায় সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর প্রশ্ন না করার অনুরোধ জানান তিনি।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে, যা প্রায় ৪.৪৫ শতাংশ বৃদ্ধি।

বিজ্ঞাপন

দূরপাল্লার রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৫.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাভুক্ত এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে, যা প্রায় ৪.৭৪ শতাংশ বৃদ্ধি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD