Logo

ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল, ২০২৬, ১৬:১৪
ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছেন
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান আর নেই। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইন্সপেক্টর পদে উন্নীত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD