বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর, কোন রুটে কত বাড়ল

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাসভাড়া নতুনভাবে নির্ধারণ করা হয়েছে, যা আজ (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। সংশোধিত ভাড়ার তালিকা অনুযায়ী প্রতিটি বাসে হালনাগাদ ভাড়া চার্ট প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন এই ভাড়ার তালিকা প্রকাশ করে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলকারী বাসগুলোর ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
নতুন নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ধরা হয়েছে ১ হাজার ৫ টাকা, আর ৪০ আসনের বাসে এই ভাড়া ১ হাজার ২৮১ টাকা। গাবতলী থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসে ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একইভাবে গাবতলী-দিনাজপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ২৪১ টাকা করা হয়েছে।
বিজ্ঞাপন
সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা ও ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ধার্য করা হয়েছে।
এছাড়া সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসে ৫৯২ টাকা এবং সায়েদাবাদ-খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা ও ৪০ আসনের বাসে ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসের ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে গাবতলী-ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গাবতলী-রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা ও ৪০ আসনের বাসে ৯৯১ টাকা এবং গাবতলী-মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা ও ৪০ আসনের বাসে ৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মহাখালী থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা ও ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মহাখালী-জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা ও ৪০ আসনের বাসে ৪৯২ টাকা এবং মহাখালী-শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা ও ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে মহাখালী-কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা ও ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাতে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এই জ্বালানি মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতেই বাসভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বিজ্ঞাপন








