Logo

ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, শুরু চার দিনের কর্মসূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১২:১৭
ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, শুরু চার দিনের কর্মসূচি
ছবি: সংগৃহীত

মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি সমন্বয়ের গুরুত্বপূর্ণ আয়োজন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৩ মে) সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সকালে সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে পৌঁছান তিনি। পরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু করেন।

চার দিনব্যাপী এই সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এতে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকেরা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবছরের মতো এবারের সম্মেলনেও সরকারের নীতি, উন্নয়ন কার্যক্রম এবং মাঠ প্রশাসনের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে শনিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD