দেশের স্বার্থে সেনাবাহিনী–সিভিল প্রশাসন সমন্বয়ে কাজ করবে

সরকার দেশের স্বার্থে সামরিক বাহিনীকে আরও জনমুখী ও কার্যকর করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠনের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
আরও পড়ুন: আজ ঐতিহাসিক শাপলা চত্বর গণহত্যা দিবস
ড. শামছুল ইসলাম বলেন, গত জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের মধ্যে সন্তোষ রয়েছে। ভবিষ্যতেও সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে চলমান চার দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনের নীতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, ৬ মে শেষ হওয়া এ সম্মেলনে আট বিভাগের কমিশনার ও ৬৪ জেলার প্রশাসক অংশ নিচ্ছেন।
জেলা প্রশাসকদের পাঠানো মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্স এজেন্ডায় গুরুত্ব পাচ্ছে।
বিজ্ঞাপন
সম্মেলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় ও কার্য অধিবেশনও অনুষ্ঠিত হচ্ছে।








