Logo

শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব বাস চালু করছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৩:৩৩
শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব বাস চালু করছে সরকার
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার নির্ভরতা হ্রাস করাই মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য চালু হতে যাওয়া এসব স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভবিষ্যতে পরিবহন খাতে বিদ্যুৎচালিত ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে। শিক্ষার্থীদের জন্য আনা স্কুল বাস যদি ইলেকট্রিক হয়, তবে সেগুলোতে কোনো ধরনের শুল্ক আরোপ করা হবে না।

এর আগে ২৭ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য আমদানি করা ইলেকট্রিক বাসে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব বাস শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বা তাদের পক্ষে অন্য কোনো সংস্থা আমদানি করতে পারবে এবং একই সুবিধা পাবে। তবে বাসের রঙ অবশ্যই হলুদ হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে লিখতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD