কবে হবে স্থানীয় সরকার নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। একই সঙ্গে উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও স্পষ্ট করেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা।
২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, তারা কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এ কথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।
বিজ্ঞাপন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে আর ১০ মাস থেকে একবছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।
দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
বিজ্ঞাপন
হামের টিকা কার্যক্রম নিয়ে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় এক কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, একটি শিশুর মৃত্যুও কাম্য নয় এবং এ বিষয়ে সরকার আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে হামের টিকা নিয়ে কোনো সংকট থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
টিকাদান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, শিশু মৃত্যুর মতো ঘটনা কোনো সরকারই প্রত্যাশা করে না, অন্তর্বর্তী সরকারও নয়। তারপরও পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন








