সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা

সরকারি ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াত করতে হবে।
বিজ্ঞাপন
সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশের আওতায় পড়বেন।
বিজ্ঞাপন
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগ থেকে জারি করা একটি অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণকে বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে জানিয়ে এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির আদেশটিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপন








