Logo

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখের বেশি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মে, ২০২৬, ১৪:৫২
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখের বেশি
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকরণে আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ বছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট ১ কোটি ২৩ লক্ষ ৩৩ হাজার ৪৮০টি পশু। যার মধ্যে রয়েছে, ৫৬ লাখ ৯৫ হাজার ৮৮৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া, ৫ হাজার ৮৮৫টি অন্যান্য প্রজাতির পশু।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আযহা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। এ উৎসবের অন্যতম উদ্দেশ্য গবাদিপশু কোরবানি। কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সারাদেশে পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিতকরণের প্রয়োজন। এছাড়া নিরোগ ও স্বাস্থ্যবান পশুর ক্রয়-বিক্রয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করা প্রয়োজন।

এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানির পশুর অবাধ পরিবহন নিশ্চিতকরণ ও পরিষ্কারতা বজায় রেখে পশু কোরবানির বিষয়ে এ সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

কোরবানি যোগ্য পশু সড়কপথ, রেলপথ এবং নৌপথে পরিবহনের সময় পশু ও পশুবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কোরবানীর পশুবাহী ট্রাক ও যানবাহনের চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পশু পরিবহন নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ সহযোগিতাসহ পশুবাহী যান চলাচলে নির্ধারিত পশুরুটের ব্যানার প্রদর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।

পশু পরিবহন ও বাজারে বিক্রয়ের জন্য অবস্থানকালীন পশুর ক্ষেত্রে প্রযোজ্য আইন, ২০১৯ বিস্তারিত নির্দেশনা রয়েছে যা পালনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ইতঃপূর্বে পশু পরিবহনে ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। বর্তমানে এর প্রয়োজনীয়তা পর্যালোচনা করা। সিটি কর্পোরেশন/পৌরসভার উদ্যোগে প্রতিটি হাটে উপযুক্ত ও নির্দিষ্ট স্থান নির্ধারণ পূর্বক ভেটেরিনারি মেডিকেল টিমের ক্যাম্প স্থাপন।

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD