বন্ধ কল-কারখানা পুনরুজ্জীবনে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের বন্ধ হয়ে থাকা কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প খাতের স্থবিরতা কাটিয়ে এসব প্রতিষ্ঠান পুনরায় চালুর সম্ভাবনা নিয়েই এ বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির, রুহুল কবির রিজভী, শরীফুল আলম এবং চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বৈঠকে বন্ধ হয়ে থাকা কারখানাগুলোর আর্থিক, প্রশাসনিক ও বিনিয়োগসংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সরকারের নীতিনির্ধারকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এসব শিল্পপ্রতিষ্ঠান চালু করা গেলে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। তাই দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাস্তবায়নের পথ খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে।








