ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে তীব্র যানজট, চরম দুর্ভোগ

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৫ মে) ভোরে দাউদকান্দি সেতুর ওপর দুটি কভার্ডভ্যান উল্টে যাওয়ার পর থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়ে ওঠে। এতে যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের কুমিল্লাগামী লেনে গজারিয়া এলাকার বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে।
বিজ্ঞাপন
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, রাতে দাউদকান্দি সেতুর মাঝামাঝি দুটি কভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এর ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।








