Logo

সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ মে, ২০২৬, ১২:০৩
সৌদি পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরই মধ্যে সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার হজে গিয়ে মোট ১৫ জন বাংলাদেশির মৃত্যু হলো।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যপ্রযুক্তি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

বিজ্ঞাপন

সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা যান।তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত মারা যাওয়া ১৫ হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD