Logo

ঈদুল আজহা কবে— ২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৪:৪৪
ঈদুল আজহা কবে— ২৭ নাকি ২৮ মে? যা জানা গেল
ছবি: সংগৃহীত

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত হবে—২৭ নাকি ২৮ মে—তা নিয়ে বিভিন্ন দেশের সম্ভাব্য তারিখ সামনে এসেছে।

বিজ্ঞাপন

তিউনিসিয়া ও তুরস্ক ইতোমধ্যে ঘোষণা করেছে, আগামী ২৭ মে দেশ দুটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটির হিসাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ১০ জিলহজে ঈদ পালিত হওয়ায় ২৭ মে নির্ধারণ করা হয়েছে।

তুরস্ক চাঁদ দেখার পরিবর্তে বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগেই ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। সেই হিসাবেও ২৭ মে ঈদুল আজহা পড়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবেও ২৭ মে ঈদের সম্ভাবনা উঠে এসেছে। সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার অনুযায়ীও ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে। সেখানে ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন—এরপর ১৮ মে থেকে জিলহজ শুরু ধরে ১০ম দিনে ঈদ নির্ধারিত হচ্ছে।

পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাসেও ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনার কথা বলা হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদ ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার শুরু হতে পারে বলে জানিয়েছে একটি শীর্ষস্থানীয় ইসলামিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে হবে আরাফাতের দিন এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সে অনুযায়ী ২৮ মে দেশে ঈদুল আজহা পালিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামী সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD