Logo

আনসার-ভিডিপি মানুষের আস্থা ও বিশ্বাসন অর্জন করেছে: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১২:০৩
আনসার-ভিডিপি মানুষের আস্থা ও বিশ্বাসন অর্জন করেছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে আনসার-ভিডিপি বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন সংকট ও প্রয়োজনের সময় আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে।  তাদের নিষ্ঠা ও সাহস দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশ ও জনগণের কল্যাণে আরও কার্যকর ও ইতিবাচক ভূমিকা পালন করবে। জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ডে বাহিনীটির অবদান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD