Logo

আগামীকাল থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১২:৫২
আগামীকাল থেকে চলবে ঈদ স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে আগামীকাল রোববার (২৪ মে) থেকে ১০টি বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন রুটে এসব ট্রেন চলাচল করবে।

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানায়, গত ১৩ মে থেকে পাঁচ দিন ধরে নিয়মিত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২’। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং ঈদের পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। ফিরতি ট্রেন চাঁদপুর ঈদ স্পেশাল-২ ভোর ৪টায় ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

বিজ্ঞাপন

উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চালানো হবে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০’। ঈদের আগে ২৪ থেকে ২৬ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত ট্রেন দুটি চলবে। ঈদের আগে স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। আর স্পেশাল-১০ সকাল ৮টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।

ঈদের পর স্পেশাল-৯ সকাল ৮টা ১৫ মিনিটে জয়দেবপুর থেকে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। অন্যদিকে স্পেশাল-১০ রাত ১০টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ভোর ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে ‘তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪’। ট্রেন দুটি ঈদের আগে ২৫ থেকে ২৭ মে এবং পরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। তিস্তা ঈদ স্পেশাল-৩ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকেল ৪টা ১০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞাপন

এ ছাড়া শোলাকিয়া ঈদগাহে নামাজে অংশ নিতে মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন চার জোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬’ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে। স্পেশাল-৫ ভোর ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। নামাজ শেষে স্পেশাল-৬ দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮’ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে। ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ফিরতি ট্রেন দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

রেলওয়ে জানিয়েছে, ঈদ স্পেশাল ট্রেনগুলোর টিকিটও শতভাগ অনলাইনে অগ্রিম বিক্রি করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD