Logo

কাভার্ড ভ্যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১২:৫৪
কাভার্ড ভ্যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের যানবাহন ঘুরে দেখেন তিনি। এ সময় একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়েও দেখেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রদর্শনীতে অংশ নেয় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অত্যাধুনিক গাড়ি। সেখানে চার্জচালিত প্রাইভেট কার, ইলেকট্রিক মোটরসাইকেলসহ নতুন প্রযুক্তির একাধিক যানবাহন প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী এসব যানবাহনের বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদর্শনীর শুরুতেই একে একে বিভিন্ন মডেলের স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রবেশ করতে দেখা যায়। পরিবেশবান্ধব ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এ ধরনের প্রযুক্তিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

প্রদর্শনী ঘুরে দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি খাল খনন কর্মসূচি পরিদর্শন করবেন। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া বিকেলে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত একটি সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD