Logo

জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৩ মে, ২০২৬, ১৬:১৬
জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে কাজ করছে সরকার। একই সঙ্গে যারা ন্যায়বিচার ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের কোনোভাবে সফল হতে দেওয়া যাবে না। দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে যারা থাকবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে, তারাই দেশের উন্নয়নের অংশীদার হবে। দেশকে রক্ষা করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, যেমন করে মানুষ নিজের ঘরবাড়ি ও জমি নিজের হাতে গড়ে তোলে, তেমনি দেশও সবার মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পথে যারা বাধা সৃষ্টি করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD