Logo

ঈদের ছুটির দিনে প্রশাসনে রদবদল, সচিব হলেন ৪ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মে, ২০২৬, ১৪:৫৭
ঈদের ছুটির দিনে প্রশাসনে রদবদল, সচিব হলেন ৪ কর্মকর্তা
প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর দিনেই প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে সরকার। চারজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. আতাউর রহমান খান। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে সচিব পদে উন্নীত করে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির–উদ–দৌলাকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসনিক এই রদবদলে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়াকে একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD