Logo

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২৮ মে, ২০২৬, ১৫:৩১
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সব ধরনের বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সব ভেদাভেদ ভুলে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের এগিয়ে যেতে হবে। ত্যাগের শিক্ষা ধারণ করে দেশের দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোরবানির মাধ্যমে মানুষের ভেতরের হিংসা, বিদ্বেষ ও কলুষতা দূর করে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাওয়াই ঈদুল আজহার মূল শিক্ষা।

ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল হক, মো. বেলাল হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD