Logo

দেশজুড়ে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ মে, ২০২৬, ১০:০০
দেশজুড়ে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশজুড়ে চলছে পশু কোরবানির কার্যক্রম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের চেতনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজও পশু জবাই ও মাংস বিতরণে ব্যস্ত সময় পার করছেন মানুষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঈদের নামাজ শেষ করে নগরবাসী পশু কুরবানি করছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় আজ পশু কোরবানি করছেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের দিন অতিরিক্ত চাপের কারণে কসাই পাওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ কারণে অনেকে দ্বিতীয় দিনে কোরবানি করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মগবাজারের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, তাদের পরিবারে বহু বছর ধরেই ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। এবারও সেই নিয়ম মেনেই তারা কোরবানি দিচ্ছেন। এতে তাড়াহুড়ো কম থাকে এবং কাজও গুছিয়ে করা যায় বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কসাই মতিন মিয়া জানান, ঈদের দিন তিনি তিনটি গরু জবাই ও মাং স প্রস্তুতের কাজ করেছেন। দ্বিতীয় দিনেও একইভাবে ব্যস্ত সময় পার করছেন।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কো রবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কো রবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কো রবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কো রবানি আদায় করা বৈধ।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD