হজ পালনে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী রয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা পোর্টাল এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্য অনুযায়ী, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সবশেষ রবিবার দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন মো. আবদুল মজিদ। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি মদিনায় মারা গেছেন। অন্যজন মো. শাহজাহান আলী। তার বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। তার মৃত্যু হয়েছে মক্কায়।
বিজ্ঞাপন
এদিকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।
এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২৬ মে। ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়েছে গত ১৮ এপ্রিল, শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত।
আরও পড়ুন: শিশু রামিসা হত্যা মামলা: কে এই ডলার?
বিজ্ঞাপন
২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে গিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। বাকি ৭৩ হাজার ৯৩৫ জন গিয়েছেন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে গড়ে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।








