Logo

আগের দামেই বিদ্যুৎ পেতে পারেন ‘লাইফলাইন’ গ্রাহকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১৬:২৮
আগের দামেই বিদ্যুৎ পেতে পারেন ‘লাইফলাইন’ গ্রাহকরা
ছবি: সংগৃহীত

বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকরের একদিন পরই লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহালের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে একটি পুনর্বিবেচনার আবেদন জমা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, পিডিবির পক্ষ থেকে বিদ্যুতের মূল্যহার পুনর্বিবেচনার আবেদন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত আবেদনটি পর্যালোচনা করা হবে। যেহেতু প্রস্তাবটি গ্রাহকদের স্বার্থে এবং এতে বিদ্যুতের দাম কমানোর বিষয় রয়েছে, তাই এ ক্ষেত্রে গণশুনানির প্রয়োজন হবে না। দ্রুত সময়ের মধ্যেই কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার (৩ জুন) বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ১৮ পয়সা করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD