ই-রিটার্নের পর এবার বাধ্যতামূলক হচ্ছে ই-ভ্যাট দাখিল

আগামী অর্থবছরের শুরু থেকে আয়করের ই-রিটার্নের মতোই অনলাইন ভিত্তিক ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য সহজে মূসক দাখিলপত্র দাখিলের সুবিধার্থে আলাদা ভ্যাট রিটার্ন ফরম প্রবর্তন করা হবে, যাতে তারা অতি সহজে অল্প কিছু তথ্য পূরণ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, ই-ভ্যাট সিস্টেমে আবেদন করার সঙ্গে সাথেই, তাৎক্ষণিকভাবে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা (বিআইএন) দেওয়ার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। প্রতিমাসে রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা প্রত্যাহারপূর্বক প্রতি তিন মাসে একবার অর্থাৎ ত্রৈমাসিকভাবে রিটার্ন দাখিলের বিধান প্রণয়নের প্রস্তাব করছি।
অর্থমন্ত্রী আরও বলেন, যে সব করদাতা নিজস্ব ERP software ব্যবহার করেন, তারা যাতে নিজস্ব সফটওয়ার হতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।








