Logo

জুলাই শহীদদের পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৫:৪১
জুলাই শহীদদের পরিবারকে মাসে ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব
ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেট অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার নথি থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারকে মাসে ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এছাড়াও আন্দোলনে আহত যোদ্ধাদের শারীরিক জখমের তীব্রতা অনুযায়ী ৩টি ক্যাটাগরিতে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।

সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা প্রতি মাসে পাবেন মাসিক ২০ হাজার টাকা। অতিরিক্ত সুবিধা হিসেবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD