ডিএই ডিজি’র সাথে উদ্ধত আচরণ: বিসিএস কৃষি এসোসিয়েশনের প্রতিবাদ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিমের সাথে কয়েকজন কর্মকর্তার করা উদ্ধত আচরণের প্রতিবাদ জানিয়েছে বিসিএস (কৃষি) এসোসিয়েশন। বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
বিজ্ঞাপন
মো. রেজাউল ইসলাম (মুকুল) জানান, সম্প্রতি রাজধানীর মৃত্তিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউটের বার্ষিক কারিগরি কর্মশালা শেষে গাড়িতে ওঠার পূর্ব মুহুর্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের আওতাধীন রামগড় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক দুলু ও তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সাইফুল্লা আজাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিমের সাথে অশোভন আচরণ ও উদ্ধত করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এই কর্মকর্তাগন তাদের নিজ অফিস বাদ দিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বসে বিভিন্ন অনৈতিক কাজ করছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনাম ক্ষুন্ন করছেন। বিসিএস (কৃষি) এসোসিয়েশনের পক্ষ থেকে অনৈতিক কাজের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হলো।
বিজ্ঞাপন









