দেশে আবারও ভূমিকম্প অনুভূত

দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার কয়েকটি স্থান থেকে ভূকম্পন টের পাওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে বিভিন্ন এলাকায় হালকা কাঁপুনি অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
এর আগে রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কাঁপে সারা দেশ। এর কেন্দ্রস্থল ছিল ভুটানে।
বিজ্ঞাপন








