Logo

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

profile picture
উপজেলা প্রতিনিধি
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
১৪ জুন, ২০২৬, ১৩:০৮
পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: প্রতিনিধি

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে তা প্রকৃতির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।

রবিবার (১৪ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এশিয়ান হাইওয়ে সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ আংশিক অপসারণ, বালু ভরাট ও সেখানে ফুল, ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যেন আবার সেখানে বর্জ্য ফেলা না হয় সে বিষয়েও নজর রাখতে হবে। পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়া এলাকার ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ করে সেখানে গাছের চারা রোপণ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD