তাড়াইলে অকেজো স্ট্রিট লাইট, অন্ধকারে ভোগান্তিতে বাসিন্দারা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন সড়কের পাশে স্থাপন করা সরকারি স্ট্রিট লাইটগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে সন্ধ্যার পর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা ও রাতে চলাচল সহজ করতে কয়েক বছর আগে এসব স্ট্রিট লাইট স্থাপন করা হয়। শুরুতে নিয়মিত আলো দিলেও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে অধিকাংশ লাইট বিকল হয়ে গেছে।
অন্ধকারের কারণে রাতে চলাচলে অনিরাপত্তা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে সমস্যা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনা ও অপরাধের ঝুঁকিও বাড়ছে বলে জানান তারা।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে স্থাপন করা এসব লাইট দীর্ঘদিন নষ্ট থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত মেরামত করে লাইটগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা।
সচেতন মহল বলছে, স্ট্রিট লাইট সচল হলে রাতের চলাচল নিরাপদ হবে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে।








