লালমনিরহাটে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাটে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বিজিবি।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকায় ঝাউরানী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান চালায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে টহল দল তাদের ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বিজিবি আরও জানায়, জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।








