Logo

সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৪ জুন, ২০২৬, ১১:৫৭
সীমান্তে বিজিবির গুলিতে আহত ভারতীয় চোরাকারবারি
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালানোর সময় বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন।

বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করা হয়।

বিজ্ঞাপন

একপর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়।

পরে আহত ব্যক্তিকে সঙ্গে নিয়ে অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD