Logo

ফুটবল বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন, উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুন, ২০২৬, ১৬:২৭
ফুটবল বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন, উত্তরে যা বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়েই চলছে উন্মাদনা। সেই উত্তেজনার ঢেউ লেগেছে বাংলাদেশেও। চায়ের দোকান থেকে শুরু করে অফিসপাড়া—সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ ফুটবল। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা দলের সমর্থকদের তর্ক-বিতর্ক।

বিজ্ঞাপন

এই বিশ্বকাপ জ্বরে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা কোন দলকে সমর্থন করেন—তা নিয়েও আগ্রহ কম নয় সাধারণ মানুষের। এমনই এক প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।

সাংবাদিকদের প্রশ্ন ছিল—বিশ্বকাপে তিনি কোন দলকে সমর্থন করছেন? জবাবে প্রধানমন্ত্রী সরাসরি কোনো দলের নাম না জানিয়ে বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম।”

বিজ্ঞাপন

তার এই মন্তব্য ঘিরে উপস্থিতদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা তৈরি হয়। অনেকেই মনে করছেন, দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করার কারণে তিনি হয়তো ইংল্যান্ডকে সমর্থন করেন।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে মতবিনিময়ের সময়ই তাকে এই প্রশ্ন করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD